০১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোতে হামলার হুমকি ইরানের

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • 2

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে এবং সংশ্লিষ্ট কর্মী ও আশপাশের মানুষকে দ্রুত এলাকা ছাড়ার আহ্বান জানিয়েছে।

এক বিবৃতিতে আইআরজিসি জানায়, লক্ষ্য নির্ধারণ ও নজরদারিতে মূল ভূমিকা রাখছে মার্কিন আইসিটি ও এআই কোম্পানিগুলো। তাই এখন থেকে এসব প্রতিষ্ঠান আমাদের বৈধ লক্ষ্যবস্তু।

ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজের বরাতে এ তথ্য জানানো হয়।

আইআরজিসি জানিয়েছে, ১৫টির বেশি প্রতিষ্ঠানকে লক্ষ্য করা হবে। এর মধ্যে রয়েছে বোয়িং, টেসলা, মেটা, গুগল ও অ্যাপল।

বিবৃতিতে বলা হয়, যদি ইরানের আরও নেতাকে টার্গেটেড অ্যাসাসিনেশন-এর মাধ্যমে হত্যা করা হয়, তাহলে আগামীকাল স্থানীয় সময় রাত ৮টা থেকে এসব প্রতিষ্ঠানের ওপর হামলা চালানো হতে পারে।

এ ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

জবির বেদখলকৃত দুই হল উদ্ধারে ১০ দিনের আল্টিমেটাম ছাত্রদলের

মধ্যপ্রাচ্যে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোতে হামলার হুমকি ইরানের

আপডেট সময়ঃ ০৬:০৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬