ফাল্গুনের মাঝামাঝি এসে মাগুরাতে দিনে গরম, রাতে শীত অনুভব হচ্ছে। এতে এমন আবহাওয়ায় জ্বর-ঠান্ডায় আক্রান্ত হচ্ছে শিশুরা। শিশুদের পাশাপাশি বয়স্ক মানুষের শুকনো কাশিজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন।
সোমবার (৯ মার্চ) বেলা ১১টায় শিশু ওয়ার্ডে ঘুরে এমন চিত্র দেখা গেছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে দিনে গরম, রাতে ঠান্ডার কারণে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু রোগীর চাপ বেড়েছে। বিশেষ করে নিউমোনিয়া, ডায়রিয়া, বমি ও শ্বাসকষ্টের মতো রোগে আক্রান্ত হচ্ছেন তারা। এতে বেড সংকট দেখা দিয়েছে ফলে অনেক রোগীকে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। গত ২৪ ঘণ্টায় প্রায় শতাধিক রোগী বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
এমন আবহাওয়া রোগীর স্বজনরা বলছেন, দিনের বেলায় প্রচন্ড গরম পড়ছে আবার রাতে শতি অনুভব হয়, ফলে শিশুরা অসুস্থ হয়ে পড়ছে। এমনকি বয়স্করাও ঠান্ডা কাশিতে ভুগছে, তবে বেশিরভাগ শিশু নিউমোনিয়া ও কাশির পরিমাণ বেশি। হাসপাতালে বেড সংকুলান না হওয়ায় মেঝেতে চিকিৎসা নেওয়া খুবই দুঃখজনক। বাচ্চাদের জন্য আরও ভালো ব্যবস্থা থাকা দরকার।
মাগুরা মেডিকেল কলেজের ডাক্তার শিশু বিশেষজ্ঞ ইকরাম খান বলেন, বর্তমান আবহাওয়া দিনে গরম রাতে ঠান্ডা। এ কারণে শিশু রোগীর সংখ্যা হঠাৎ বেড়েছে। শিশু রোগীর জন্য হাসপাতালটিতে ৪৫টি বেড রয়েছে। এর মধ্যে অর্ধশতাধিক শিশু ডায়রিয়া রোগে আক্রান্ত, অন্যদিকে নিউমোনিয়া, শ্বাসকষ্ট এবং বমি নিয়ে ভর্তি রয়েছে। লোকবল সংকট শর্তেও এসব রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
মো. মিনারুল ইসলাম জুয়েল/এনএইচআর/জেআইএম
এডমিন 


















