০৯:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মাদারীপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৩:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • 30

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় শাহাদাত হোসেন ঢালী (৪৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের সীমান্ত এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শাহাদাত শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নের হোগলারমাঠ ঢালীকান্দি গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শিবচর উপজেলার বাহাদুরপুর জামিয়াতুস সুন্নাহ মাদরাসায় ব্যক্তিগত কাজ শেষে মোটরসাইকেলে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন শাহাদাত হোসেন ঢালী। পথে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর সীমান্ত এলাকায় একটি যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে এলাকাবাসী শাহাদাতকে উদ্ধার করে শিবচর ১০০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

আয়শা সিদ্দিকা আকাশী/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

বাবা ছিলেন ইউপি চেয়ারম্যান, ছেলে হলেন প্রতিমন্ত্রী

মাদারীপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময়ঃ ১২:০৩:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫