০৫:১৪ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

‘মানসিকভাবে কষ্টদায়ক’ আইপিএল অবসর নিয়ে অশ্বিনের মন্তব্য

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৩:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • 1

ইন্ডিয়ান প্রিমিয়ার (আইপিএল) লিগে এবারের আসরটা চেন্নাই সুপার কিংসের জন্য দুঃস্বপ্নের মতো শুরু হয়েছে। টানা তিন ম্যাচে হার, সবশেষ পরাজয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে। সব মিলিয়ে চাপে রয়েছে দলটি।

এই পরিস্থিতিতে নিজের শেষ মৌসুমের অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি জানান, চাইলে এ বছরও খেলতে পারতেন, তবে মানসিকভাবে ক্লান্ত থাকায় নিজেই সরে দাঁড়ান। অশ্বিন বলেন, ‘আমি নিরপেক্ষভাবে ম্যাচ দেখছি, কিন্তু মনে রাখতে হবে, আমি সম্প্রতি সিএসকের হয়ে একটি হতাশাজনক মৌসুম কাটিয়েছি। সত্যি বলতে, আমি আরও খেলতে পারতাম, কিন্তু মানসিকভাবে সেই অবস্থায় ছিলাম না।’

তবে গত মৌসুমের প্রসঙ্গ টানতেই সেটি এড়িয়ে যান অশ্বিন। তিনি ভাষায়, ‘ওই জায়গায় যেতে চাই না, এটা মানসিকভাবে কষ্টদায়ক। আমি চেন্নাই থেকেই শুরু করেছি, নিজের শহরেই শেষ করেছি, এটাই ঠিক মনে হয়েছে। আমি নিজেই অবসর নিয়েছি, যাতে দল ব্যবস্থাপনার ওপর চাপ না পড়ে এবং তারা আর্থিকভাবেও কিছুটা সাশ্রয় করতে পারে।’

চেন্নাইয়ের বর্তমান পারফরম্যান্স নিয়েও হতাশা প্রকাশ করেন এই অভিজ্ঞ স্পিনার, ‘আজকের ম্যাচে আমার কিছু প্রত্যাশা ছিল। আমি জানতাম বেঙ্গালুরু শক্তিশালী, তবুও ভেবেছিলাম সিএসকে উন্নতি করবে। কিন্তু যেভাবে তারা খেলেছে, তাতে সবাইকে সতর্ক বার্তা দিয়েছে।’

টানা ম্যাচ হারে দলের কৌশল নিয়েও প্রশ্ন তোলেন অশ্বিন। বিশেষ করে তরুণ খেলোয়াড়দের ব্যবহারে অসন্তুষ্টি রয়েছে তার মাঝে। তিনি বলেন, ‘তরুণদের সঠিক অনুশীলন, ইনটেনসিটি ও পরিবেশ দিতে হবে। না হলে তারা কীভাবে উন্নতি করবে?’

এছাড়া বোলারদের শক্তির বাইরে কাজ করানো নিয়েও সমালোচনা করেন তিনি। জেমি ওভারটন-এর উদাহরণ টেনে বলেন, ‘ওভারটন ইয়র্কার ভালো করে না, অথচ তাকে সেটাই করতে বলা হচ্ছে। বোলারদের শক্তি অনুযায়ী ব্যবহার করা উচিত।’

সব মিলিয়ে, সিএসকের পারফরম্যান্স ও দল পরিচালনা নিয়ে অশ্বিনের মন্তব্য নতুন করে আলোচনা তৈরি করেছে।

আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

‘মানসিকভাবে কষ্টদায়ক’ আইপিএল অবসর নিয়ে অশ্বিনের মন্তব্য

আপডেট সময়ঃ ০৬:০৩:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬