০৬:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মির্জা ফখরুলের হাতে ডিম ও জমানো সঞ্চয় তুলে দিলেন দুই ভোটার

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৪:১১ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • 8

ভোটের মাঠে সাধারণত পেশিশক্তি ও টাকার প্রভাবই বেশি দেখা যায়। তবে ঠাকুরগাঁওয়ে দেখা গেল এক ব্যতিক্রমী ও আবেগঘন দৃশ্য। দীর্ঘ রাজনৈতিক জীবনে সততার প্রতিদান হিসেবে ঠাকুরগাঁও-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডিম ও জমানো টাকার মাটির ব্যাংক উপহার দেন ভোটাররা।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের ভেলাজান মাধবপুরে এক নির্বাচনি পথসভায় এ আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

পথসভা চলাকালে এক নারী ভোটার এগিয়ে এসে মির্জা ফখরুলের হাতে এক ব্যাগ মুরগির ডিম তুলে দেন। কিছুক্ষণ পর আরেকজন ভোটার তার দীর্ঘদিনের জমানো খুচরা টাকাভর্তি মাটির ব্যাংকটি প্রিয় নেতার হাতে দেন। ব্যতিক্রমী এসব উপহার দেখে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ও আলোচনা সৃষ্টি হয়।

ভোটাররা জানান, এ উপহার কোনো উপহাস নয়; বরং প্রার্থীর প্রতি তাদের অকৃত্রিম ভালোবাসা এবং একটি নিরাপদ ও শান্তিপূর্ণ নির্বাচনের আকাঙ্ক্ষার প্রতীক।

এর আগে সকালে সালন্দর ইউনিয়নের কালিতলা বাজারে তাকে টাকার মালা পরিয়ে বরণ করে নেন স্থানীয় নারীরা। এ সময় আবেগাপ্লুত হয়ে মির্জা ফখরুল তার ব্যক্তিগত জীবনের ত্যাগের কথা তুলে ধরেন।

তিনি বলেন, আমি রাজনীতি করে ব্যবসা করি না। বাপের জমিজমা, বাড়িঘর বিক্রি করে রাজনীতি করছি। পৈতৃক জমির অর্ধেক এরই মধ্যে শেষ। ২০০৬ সালে কেনা পুরনো গাড়িটি আজও বদলাতে পারিনি। আজ অন্যের দেওয়া গাড়িতে করে নির্বাচনি প্রচার চালাচ্ছি।

ফখরুল আরও স্মরণ করেন, ২০০১ সালের নির্বাচনেও এলাকার মা-বোনেরা মুরগির ডিম বিক্রি করা টাকা দিয়ে তার নির্বাচনি খরচ জুগিয়েছিলেন।

তানভীর হাসান তানু/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

খতিয়ান-ম্যাপ ব্যবস্থাপনা সফটওয়্যারের জন্য ৯৯ কোটি টাকার ব্যয় অনুমোদন

মির্জা ফখরুলের হাতে ডিম ও জমানো সঞ্চয় তুলে দিলেন দুই ভোটার

আপডেট সময়ঃ ১২:০৪:১১ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬