রাজধানীর মোহাম্মদপুরের একটি সড়ক থেকে মানুষের মাথার একটি খুলিসহ বেশকিছু হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৮ মে) বিকেল ৫টার দিকে খবর পেয়ে মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিংয়ের ২ নম্বর সড়ক থেকে খুলি ও হাড় উদ্ধার করা হয় বলে জানান মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আখতারুজ্জামান সরকার।
তিনি জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে কাদেরাবাদ হাউজিংয়ের ব্লক-সি এর একটি বাড়ির সামনের বৈদ্যুতিক খুঁটির সামনে থেকে মাথার খুলিসহ হাড়ের বেশকিছু অংশ উদ্ধার করা হয়েছে। এগুলো দেখতে অনেক পুরোনো মনে হয়েছে। আশপাশের কেউ এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি বলেও জানান তিনি।
এসআই আখতারুজ্জামান আরও বলেন, যেখানে এগুলো পাওয়া গেছে সেখানে সিসিটিভি ক্যামেরা নেই। আমরা আশপাশে খোঁজ-খবর নিচ্ছি।
টিটি/এমএমকে
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
এডমিন 


















