রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১১ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—মো. নূর আমিন হাওলাদার (২৮), মাহমুদ মিয়া (২২), মোহাম্মদ বেলাল (৩২), মো. ফারুক মিয়া (৩০), লুৎফা বেগম (৪২), জুবায়ের হোসেন শিহাব (২১), মো. রাজিব (২৯), মো. ফুয়াদ হোসেন ববি (৩৮), মো. আলাউদ্দীন (৪০), নাকীব ইসলাম দিদার (২৬), মো. আরাফাত (১৯), মো. রবিন (২৫), আব্দুর রহমান (২৩), বাপ্পি হোসেন (২৮) ও মো. সুজন শেখ (১৯)।
যাত্রাবাড়ী থানার বরাত দিয়ে এন এম নাসিরুদ্দিন বলেন, শুক্রবার (১০ এপ্রিল) যাত্রাবাড়ী থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করে।
গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে ৪ হাজার ইয়াবা, দেড় কেজি গাঁজা, ১,৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন (পিপি) এবং পলিথিন বহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি এন এম নাসিরুদ্দিন।
কেআর/এমএমকে
এডমিন 


















