০৭:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

যুদ্ধে জিতে গেছি: ট্রাম্প

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৬:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • 4

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে জিতে গেছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান সংকটে যুক্তরাষ্ট্রের দুই মিত্রদেশের ভূমিকার প্রশংসাও করেছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) হোয়াইট হাউজে মধ্যপ্রাচ্য সংঘাত নিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বরাবরের মতো এদিনও ইরানে যুক্তরাষ্ট্রের অভিযানকে তিনি সফল বলে দাবি করেন। খবর বিবিসির।

ট্রাম্প মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতকে ‘চমৎকার’ এবং কাতারকে ‘মহান’ বলে অভিহিত করেন।

তাকে সাংবাদিকরা এ সময় জিজ্ঞেস করেন ইরানের সঙ্গে শান্তিচুক্তির ব্যাপারে তিনি আশাবাদী কি না। জবাবে ট্রাম্প বলেন, এই যুদ্ধ জয় করা হয়ে গেছে।

এ সময় ট্রাম্পকে তার জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনার ও মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফকে ইরানের সঙ্গে মধ্যস্থতায় পাঠানোর ব্যপারে জিজ্ঞেস করা হয়। জবাবে ট্রাম্প বলেন, ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স ও সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিওর সঙ্গে তারা বর্তমানে সেখানেই আছে।

তিনি এ সময় আবারও দাবি করেন, ইরানের শাসকেরা এ ব্যাপারে সম্মত হয়েছেন যে, তারা ভবিষ্যতে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ইরানের মধ্যস্থতাকারীরা আমেরিকাকে তেল ও গ্যাস সম্পর্কিত ‘বিশেষ’ একটি উপহার দিয়েছে। উপহারটি হরমুজ প্রণালির সঙ্গে জড়িত।

তবে এর বিস্তারিত কিছুই জানাননি তিনি।

এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

যুদ্ধে জিতে গেছি: ট্রাম্প

আপডেট সময়ঃ ১২:০৬:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬