০৩:৪১ পূর্বাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রফিককে স্পেশালিস্ট স্পিন কোচ করলো বিসিবি

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৩:৩২ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • 1

মোহাম্মদ রফিককে স্পেশালিস্ট স্পিন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। এক বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সাবেক এই স্পিনার। শনিবার (৪ এপ্রিল) বোর্ড সভা শেষে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আমরা যদি হিসাব করি আমাদের ৮-১০ জন পেস বোলিং কোচ আছে। কিন্তু আমরা যদি পেছনে ফিরে তাকাই তিনজন স্পিন কোচও হয়তো খুঁজে পাবো না।’

ওই জায়গাটা খুবই উদ্বেগের। আমাদের নিজস্ব কিছু স্পিন কোচ তৈরি করতে হবে। রফিক প্রায় রেডিমেট একজন যে এখনই সার্ভ করতে পারবে। এর পাশাপাশি আরও দু-চারজনকে ভবিষ্যতে হয়তো আমরা দেখতে পারব, আমরা তাদের তৈরি করার চেষ্টা করব।

তিনি আরও বলেন, ‘আমরা যত বিকেন্দ্রকরণে যাচ্ছি তখন আমরা বুঝতে পারছি আমাদের যথেষ্ট বিশেষজ্ঞ লোকবল নেই। ওটাকে মাথায় রেখেই নিয়োগ দেওয়া।’

১৯৯৫ সালে অভিষেক হওয়া রফিক ২০০৮ পর্যন্ত জাতীয় দলে খেলেছেন লাল-সবুজের প্রতিনিধিত্ব করেছেন। ৩৩ টেস্টে এই বাঁহাতি স্পিনার নিয়েছেন ১০০ উইকেট। ওয়ানডেতে ১২৫ ম্যাচে ১২৫ শিকার তার নামের পাশে। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে পেয়েছেন এক উইকেট।

এসকেডি/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

রফিককে স্পেশালিস্ট স্পিন কোচ করলো বিসিবি

আপডেট সময়ঃ ০৬:০৩:৩২ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬