০৫:১৪ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রামেক হাসপাতালে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৩:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • 1

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আজও হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও হাম সাসপেক্টেড হয়ে রামেকে বর্তমানে ভর্তি আছে ১৩৮ জন।

সোমবার (৬ এপ্রিল) বেলা ১১টার দিকে রামেকের মিডিয়া মুখপাত্র ও ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. শঙ্কর কে বিশ্বাস গণমাধ্যমকে এসব তথ্য জানান।

রামেক মুখপাত্র বলেন, রোববার সকাল ৯টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত (গত ২৪ ঘণ্টায়) রামেক হাসপাতালে হামে আক্রান্ত হয়ে মারা গেছে দুই শিশু। হাম সাসপেক্টেড হয়ে ভর্তি হয়েছে ২০ জন। হাম থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫ জন রোগী। নতুন ও পুরোনো সব মিলিয়ে বর্তমানে রামেক হাসপাতালে হাম সাসপেক্টেড শিশু ভর্তির সংখ্যা ১৩৮ জন।

তিনি বলেন, হাম সাসপেক্টেড হয়ে ৪২ জনের মৃত্যু হয়েছে।

ডা. শঙ্কর কে বিশ্বাস বলেন, আগের থেকে রোববার রামেক হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা বেশি ছিল। রোগীর চাপ বাড়তে থাকলে পুরো একটি শিশু ওয়ার্ডকে হাম আইসোলেশন ইউনিটে রূপান্তরের পরিকল্পনা রয়েছে। একইসঙ্গে স্বাস্থ্য সচিবের নির্দেশনায় রাজশাহীর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে আইসিইউতে থাকা হাম আক্রান্ত শিশুদের স্থানান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে।

এনএইচআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

রামেক হাসপাতালে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

আপডেট সময়ঃ ০৬:০৩:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬