০১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শাকিবের ‘প্রিন্স’র সেন্সর স্থগিতাদেশ প্রত্যাহার, প্রদর্শনে বাধা নেই

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৩:২৯ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • 2

গত ঈদে মুক্তির সময় থেকে জটিলতায় পড়ে আবু হায়াত মাহমুদ পরিচালিত ও শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’। মুক্তির একমাস পর সিনেমার বিরুদ্ধে ‘সার্টিফিকেশন বিহীন গান ও দৃশ্য সংযোজন করে প্রদর্শ’র অভিযোগে সেন্সর সাময়িক স্থগিত করেছিল বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। সেই অভিযোগের প্রেক্ষিতে সিনেমা হলে ‘প্রিন্স’র প্রদর্শন আটকে যায়।

পরে নতুন করে আবারও ‘প্রিন্স’ কিছু দৃশ্য নতুন করে সম্পাদনা করে করে সেন্সর জমা দিয়েছিলেন সংশ্লিষ্টরা। এর প্রেক্ষিতে রোববার (২৪ মে) চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে স্থগিত আদেশ তুলে নিয়ে ‘এ’ ক্যাটাগরিতে প্রদর্শনে বাধা নেই সার্টিফিকেশন দেওয়া হয়।

পরিচালক আবু হায়াত মাহমুদ বলেন, সার্টিফিকেশন বোর্ড থেকে যে অবজেকশনগুলো ছিল সেগুলো কারেকশন করে জমা দিয়েছিলাম। তারা পুনরায় দেখে স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। এখন আর প্রদর্শক হতে বাধা নেই। শিগগির দেশের বাইরে আমেরিকা, কানাডাতে মুক্তি দেব।

ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে নির্মিত শিরিন সুলতানা প্রযোজিত ‘প্রিন্স’-এ অভিনয় করেছেন শাকিব খান, তাসনিয়া ফারিণ, জ্যোতির্ময়ী কুণ্ডু।

আরও পড়ুন:
দর্শক মাতাবে ঈদুল আজহার যেসব সিনেমা 
ঈদে আসছে নিজাম-স্বরলিপির ‘কে তুমি’ 

আসন্ন ঈদুল আজহায় দ্বিতীয় দিন ‘প্রিন্স’র চ্যানেল আইয়ের পর্দায় ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে। বর্তমানে দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম উৎসবে।

এমআই/এমএমএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

শাকিবের ‘প্রিন্স’র সেন্সর স্থগিতাদেশ প্রত্যাহার, প্রদর্শনে বাধা নেই

আপডেট সময়ঃ ০৬:০৩:২৯ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬