০৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শাহজালালের মাজার জিয়ারত করলেন মির্জা ফখরুল

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৩:৪১ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • 20

সংক্ষিপ্ত সফরে সিলেটে এসে হজরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৪ জানুয়ারি) বিকেল ৩টার দিকে ইউএস-বাংলার একটি ফ্লাইট তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। পরে হজরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে আসরের নামাজ পড়ে মাজার জিয়ারত করেন তিনি।

সংক্ষিপ্ত সফরে হজরত শাহপরাণের (র.) মাজার জিয়ারতও করবেন বিএনপি মহাসচিব। পরে সন্ধ্যা ৬টায় নগরীর একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।

মির্জা ফখরুলকে স্বাগত জানাতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় জমান বিএনপি নেতাকর্মীরা। পরে সেখান থেকে তাকে শাহজালালের মাজারে নিয়ে আসেন দলীয় নেতাকর্মীরা।

আহমেদ জামিল/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

শাহজালালের মাজার জিয়ারত করলেন মির্জা ফখরুল

আপডেট সময়ঃ ১২:০৩:৪১ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬