০৩:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

শাহ আমানতে সাড়ে ১৮ লাখ টাকার সিগারেট ও প্রসাধনী জব্দ

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • 1

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ১৮ লাখ টাকার সিগারেট ও আমদানি নিষিদ্ধ প্রসাধনী জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

শুক্রবার (৩ এপ্রিল) রাত ১১টা ৪৫ মিনিটে আবুধাবি থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনস ফ্লাইটের (বিজি-১২৮) তিন যাত্রীর লাগেজ তল্লাশি করে এসব পণ্য জব্দ করা হয়। পরে ওই তিনজনকে আটক করা হয়।

বিমানবন্দর কাস্টমস শাখা ও কাস্টমস ইন্টেলিজেন্সের যৌথ অভিযানে তিন যাত্রীর কাছ থেকে মোট ৯৩০ কার্টন সিগারেট এবং আমদানি নিষিদ্ধ ৬০ পিস ‘গৌরী ক্রিম’ জব্দ করা হয়।

আটক যাত্রীরা হলেন- কুমিল্লার দেবিদ্বারের নাজমুল হাসান, গোপালগঞ্জের কুসুমদিয়ার সরদার সাজাদ ও কক্সবাজারের চকরিয়ার আমশেদ আলম রানা।

শনিবার কাস্টমস সূত্র জানায়, জব্দ পণ্যের দাম প্রায় ১৮ লাখ ৬০ হাজার টাকা। আটক তিন যাত্রীকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ ঠেকাতে ও রাজস্ব ফাঁকি রোধে বিমানবন্দরে নজরদারি জোরদার করা হয়েছে।

এমআরএএইচ/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

শাহ আমানতে সাড়ে ১৮ লাখ টাকার সিগারেট ও প্রসাধনী জব্দ

আপডেট সময়ঃ ০৬:০৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬