০৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিনদিনের ছুটি

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৩:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • 5

দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠান টানা তিনদিনের ছুটিতে যাচ্ছে। রোববার (১২ এপ্রিল) থেকে এ ছুটি শুরু হবে, যা চলবে আগামী মঙ্গলবার (১৪ এপ্রিল) পর্যন্ত।

এর আগে শুক্র ও শনিবার (১০-১১ এপ্রিল) সাপ্তাহিক ছুটি। সেই হিসাবে টানা পাঁচদিন বন্ধ থাকছে দেশের স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান।

বাৎসরিক ছুটির তালিকা পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে। ছুটির তালিকা অনুযায়ী- ১২ এপ্রিল বৈসাবি উৎসব উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি এবং ১৪ এপ্রিল পহেলা বৈশাখের ছুটি। বুধবার (১৫ এপ্রিল) সব প্রতিষ্ঠানে যথারীতি ক্লাস চলবে।

এদিকে, রাজধানীসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান নোটিশ দিয়ে ছুটির ঘোষণাও দিয়েছে। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ এক নোটিশে উল্লেখ করেছে, ১২ এপ্রিল বৈসাবি উৎসব, ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি এবং ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে স্কুল শাখা ও কলেজ শাখার শ্রেণি পাঠদানসহ সব দাপ্তরিক কাজ বন্ধ থাকবে।

এএএইচ/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিনদিনের ছুটি

আপডেট সময়ঃ ১২:০৩:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬