০৪:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সংসদ ভবন পরিদর্শন করলেন পল কাপুর

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • 1

জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেছেন ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্যএশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল এস কাপুর। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকায় নিযুক্ত মা‌র্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

বৃহস্প‌তিবার (৫ মার্চ) ঢাকাস্থ মা‌র্কিন দূতাবাস এ তথ্য জা‌নিয়েছে।

দূতাবাস জানায়, স্থাপত্যশৈলীর জন্য বিখ্যাত জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেছেন পল কাপুর এবং রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। যুক্তরাষ্ট্রের স্থপতি লুই কানের নকশায় নির্মিত ভবনটি বাঙালি সংস্কৃতি ও দৃশ্যপট থেকে অনুপ্রেরণা নিয়ে আমেরিকান উদ্ভাবনী সৃজনশীলতার শ্রেষ্ঠ উদাহরণ তুলে ধরে, যা সহযোগিতা ও স্থাপত্য উৎকর্ষতার এক শক্তিশালী প্রতীক।

আরও পড়ুন
মা‌র্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ঢাকায়

দুই দিনের সফরে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। মঙ্গলবার (৩ মার্চ) রা‌ত ৮টার পর তি‌নি দিল্লি হয়ে ঢাকায় পৌঁ‌ছান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকার মা‌র্কিন দূতাবাসের কর্মকর্তারা।

জেপিআই/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ

সংসদ ভবন পরিদর্শন করলেন পল কাপুর

আপডেট সময়ঃ ০৬:০৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬