০৫:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সচিবালয়ে নিরাপত্তা জোরদার, অননুমোদিত প্রবেশে গ্রেফতার ৩

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৩:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • 17

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ের নিরাপত্তা জোরদার করেছে সরকার। এ লক্ষ্যে সচিবালয়ে প্রবেশাধিকার সংরক্ষিত রেখে ‘বাংলাদেশ সচিবালয় প্রবেশ নীতিমালা-২০২৫’ কঠোরভাবে বাস্তবায়ন এবং নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালনা করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, নিয়মিত মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে গত ২৫ জানুয়ারি সচিবালয়ে অননুমোদিতভাবে প্রবেশের অভিযোগে দুইজন ব্যক্তিকে আটক করা হয়।

আটকরা হলেন- মো. আলিফ শরীফ ও মো. আশিক। তারা সচিবালয় নিরাপত্তা শাখার সংশ্লিষ্ট কর্মকর্তার সই জাল করে অবৈধ পাস তৈরি করে বাংলাদেশ সচিবালয়ে প্রবেশ করেন, যা সরকারি নির্দেশনার ব্যত্যয়।

জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা তাদের অপরাধ স্বীকার করেন।

তদন্তে জানা যায়, মো. আলিফ শরীফ দীর্ঘদিন ধরে সচিবালয়ে প্রবেশের জন্য অবৈধ পাস তৈরির সঙ্গে জড়িত এবং এর আগে বহু ব্যক্তিকে এ ধরনের অবৈধ পাস তৈরিতে সহায়তা করেছেন।

পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে মো. আলিফ শরীফকে এক মাসের কারাদণ্ড এবং মো. আশিককে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।

এ ঘটনায় আটকদের জিজ্ঞাসাবাদ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপরাধের সঙ্গে সম্পৃক্ত আরও একজনকে শনাক্ত করা হয়। তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে কর্মরত মো. দিদারুল আলম। অভিযোগের প্রমাণ পাওয়ায় তাকেও মোবাইল কোর্টের মাধ্যমে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এদিকে সচিবালয়ে অননুমোদিত যানবাহন প্রবেশ রোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং টিম তৎপর রয়েছে। স্টিকারবিহীন ও মেয়াদোত্তীর্ণ স্টিকারযুক্ত গাড়ির প্রবেশ নিয়ন্ত্রণ করা হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ সচিবালয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের মনিটরিং কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

টিটি/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

টাঙ্গাইল-৮ আসনের স্বতন্ত্র প্রার্থীর দুই কর্মীকে জরিমানা

সচিবালয়ে নিরাপত্তা জোরদার, অননুমোদিত প্রবেশে গ্রেফতার ৩

আপডেট সময়ঃ ১২:০৩:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬