০৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে দুদকের জিজ্ঞাসাবাদ

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • 285

সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক এমপি এম এ মান্নানকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে দুদক সিলেট কার্যালয়ে তাকে প্রায় দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।

এম এ মান্নানের বিরুদ্ধে বিভিন্নভাবে অবৈধ সম্পদ অর্জন, সুনামগঞ্জ মেডিকেল কলেজ এবং সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রকল্প থেকে কমিশন নেওয়াসহ বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

দুদক সিলেট কার্যালয়ের উপপরিচালক রাফী মোহাম্মদ নাজমূস সাদাত জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদক সূত্রে জানা জানা গেছে, সকাল ১০টা ২০ মিনিটের দিকে দুদক সিলেট কার্যালয়ে আসেন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এসময় তার সঙ্গে আর কেউ ছিলেন না। পরে জিজ্ঞাসাবাদ শেষে দুপুর ১২টার দিকে দুদক কার্যালয় থেকে বের হয়ে যান তিনি।

দুদক সিলেট কার্যালয়ের উপপরিচালক রাফী মোহাম্মদ নাজমূস সাদাত বলেন, ‘তার বিরুদ্ধে একটি অভিযোগ রয়েছে। এই অভিযোগের তদন্ত চলছে। তদন্তের জন্য তাকে দুদক সিলেট কার্যালয়ে ডাকা হয়েছিল। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে বিভিন্নভাবে অবৈধ সম্পদ অর্জন, সুনামগঞ্জ মেডিকেল কলেজ এবং সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রকল্প থেকে কমিশন নেওয়ার অভিযোগ রয়েছে। তার ভাগনে, ভাতিজাসহ আরও অনেকেই জড়িত থাকার অভিযোগ রয়েছে। অভিযোগটির প্রাথমিক পর্যায়ের তদন্ত চলছে।’

জিজ্ঞাসাবাদে তার স্থাবর-অস্থাবর সম্পদের বিষয়েও জানতে চাওয়া হয়েছে বলে জানান দুদক কর্মকর্তা রাফী মোহাম্মদ নাজমূস সাদাত।

ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে করা একটি মামলায় গত বছরের ১৯ সেপ্টেম্বর রাতে এম এ মান্নানকে শান্তিগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। কারাগারে থাকা অবস্থায় ৫ অক্টোবর সকালে তিনি অসুস্থতাবোধ করেন। পরে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল নেওয়া হয় তাকে। সেখানে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে থাকাবস্থায় ৯ অক্টোবর সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হেমায়েত উদ্দিন সাবেক মন্ত্রী এম এ মান্নানের জামিন মঞ্জুরের আদেশ দেন।

জামিন পাওয়ায় পরদিন ১০ অক্টোবর সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকেই মুক্তি পেয়ে বাড়ি ফিরেন তিনি। এরপর থেকে তিনি ঢাকায় অবস্থান করছেন বলে জানা গেছে।

আহমেদ জামিল/এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে দুদকের জিজ্ঞাসাবাদ

আপডেট সময়ঃ ০৬:০৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫