০৭:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে তেল মজুত, ৯০০ লিটার জ্বালানি উদ্ধার

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৩:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • 1

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে তেল মজুত রাখার অভিযোগে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রায় ৯০০ লিটার অকটেন ও ডিজেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) বিকেলে গোদনাইল এলাকায় পদ্মা ডিপোর পাশে অবস্থিত মেসার্স মেহেদী এন্টারপ্রাইজে এ অভিযান পরিচালনা করা হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুহা তাবিলের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

জানা গেছে, অভিযানকালে প্রতিষ্ঠানটি তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায় এবং ভেতরে অবৈধভাবে মজুত রাখা প্রায় ৯০০ লিটার অকটেন ও ডিজেল উদ্ধার করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে উক্ত প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তা আদায় করা হয়।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করে কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুহা তাবিল জানান, আমরা অভিযান পরিচালনা করে ৯০০ লিটার অকটেন এবং ডিজেল উদ্ধার করি। ওই প্রতিষ্ঠানকে নগদ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

মো. আকাশ/এনএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে তেল মজুত, ৯০০ লিটার জ্বালানি উদ্ধার

আপডেট সময়ঃ ১২:০৩:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬