০৯:১৫ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

স্বতন্ত্র প্রার্থীর কার্যালয় ভাঙচুরের অভিযোগ বিএনপি কর্মীদের বিরুদ্ধে

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৪:২৭ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • 9

নোয়াখালী-২ আসনের সোনাইমুড়ী অংশে স্বতন্ত্র প্রার্থী কাজী মফিজুর রহমানের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপি কর্মীদের বিরুদ্ধে।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বারগাঁও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ভোরের বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বেলা ১১টায় কাপ-পিরিচ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী (বহিষ্কৃত বিএনপি নেতা) কাজী মফিজুর রহমান ভোরের বাজার কার্যালয়ে পথসভায় বক্তব্য রাখেন। তিনি চলে যাওয়ার পর একদল যুবক হামলা চালিয়ে ১৫-২০টি প্লাস্টিকের চেয়ারসহ আসবাবপত্র ভাঙচুর করে।

স্থানীয় রাজিবপুর কেন্দ্রের কাপ-পিরিচ প্রতীকের প্রধান সমন্বয়ক জয়নাল আবদিন জাগো নিউজকে বলেন, স্থানীয় যুবক কানন, পলাশ, রকি, বাদশা, গিয়াস উদ্দিন, পিন্টু, কামাল উদ্দিন বাবুসহ ১০-১৫ জন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এরা সবাই ধানের শীষের প্রার্থী জয়নুল আবদিন ফারুকের সমর্থক।

স্বতন্ত্র প্রার্থী কাজী মফিজুর রহমান অভিযোগ করে বলেন, এবার পরিবর্তনের আশায় এলাকার ভোটাররা আমার কাপ-পিরিচ প্রতীকের পক্ষে অবস্থান নেওয়ায় বিএনপি প্রার্থীর লোকজনের মাথা খারাপ হয়ে গেছে। হামলার বিষয়টি সহকারী রিটার্নিং কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে।

এ বিষয়ে জানতে নোয়াখালী-২ আসনের বিএনপি প্রার্থী জয়নুল আবদিন ফারুককে বার বার ফোন দিয়েও পাওয়া যায়নি। অন্যদিকে হামলাকারীদের কাউকে খোঁজ করে পাওয়া যায়নি।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জাগো নিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থলে কিছু প্লাস্টিকের চেয়ার ভাঙচুরের আলামত পাওয়া গেছে। সহকারী রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নোয়াখালী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলের চেয়ারম্যানের উপদেষ্টা সাবেক চিফ হুইফ জয়নুল আবদিন ফারুক। এ আসনে কাপ-পিরিচ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য পদ থেকে সদ্য বহিষ্কৃত ব্যবসায়ী কাজী মোহাম্মদ মফিজুর রহমান। এখানে বিএনপির অনেক নেতাকর্মী স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিয়েছেন। ইতোমধ্যে বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্তত ৩০ জনকে বহিষ্কার করা হয়েছে।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

প্রধান উপদেষ্টার সঙ্গে ‘ভয়েস ফর জাস্টিস অবজারভার্স’ দলের সাক্ষাৎ 

স্বতন্ত্র প্রার্থীর কার্যালয় ভাঙচুরের অভিযোগ বিএনপি কর্মীদের বিরুদ্ধে

আপডেট সময়ঃ ১২:০৪:২৭ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬