০৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হাসপাতালের বিছানায় অসুস্থ ফারুক আহমেদের ছবি ভাইরাল, যা জানা গেল

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • 8

হাসপাতালের বেডে শুয়ে থাকা অভিনেতা ফারুক আহমেদের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে। ভক্তদের মধ্যে তৈরি হয় উদ্বেগ। অনেকেই ভেবেছিলেন, হয়তো গুরুতর অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় এই অভিনেতা।

তবে বিষয়টি নিয়ে দ্রুতই নিজের অবস্থান পরিষ্কার করেছেন ফারুক আহমেদ নিজেই।

সোমবার নিজের ফেসবুক পোস্টে অভিনেতা জানান, তিনি কোনো অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি নন। এটি সম্পূর্ণভাবে একটি নাটকের শুটিংয়ের অংশ। ফেসবুকে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘আমি অসুস্থতার জন্য নয়। হাসপাতালের বেডে শুয়ে আছি শুটিংয়ের জন্য।’

তার এই বক্তব্যে ভক্ত ও শুভানুধ্যায়ীদের দুশ্চিন্তার অবসান ঘটে। যদিও তিনি কোন নাটক বা প্রজেক্টের জন্য এই দৃশ্যে অভিনয় করছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ করেননি।

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের একাধিক নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকমহলে ব্যাপক পরিচিতি পান ফারুক আহমেদ। তার অভিনয়ের স্বাভাবিকতা ও গভীরতা তাকে আলাদা করে চিনিয়েছে। নাটকের পাশাপাশি তিনি বেশ কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন।

থিয়েটার অঙ্গনেও তার সরব উপস্থিতি রয়েছে। কয়েক দশক ধরে তিনি দেশের অন্যতম প্রাচীন নাট্যদল ঢাকা থিয়েটারের সঙ্গে যুক্ত আছেন। শুধু অভিনয় নয়, সম্প্রতি নাট্যনির্দেশক হিসেবেও ঢাকা থিয়েটারের মঞ্চে হাজির হয়েছেন তিনি।

এমআই/এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

প্রধান উপদেষ্টার সঙ্গে ‘ভয়েস ফর জাস্টিস অবজারভার্স’ দলের সাক্ষাৎ 

হাসপাতালের বিছানায় অসুস্থ ফারুক আহমেদের ছবি ভাইরাল, যা জানা গেল

আপডেট সময়ঃ ১২:০৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬