০৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

১৭ বছর পর সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • 3

চট্টগ্রামের আনোয়ারা থানার একটি ডাকাতি মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. আব্দুল আলীমকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাব-৭। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে আনোয়ারা উপজেলার কুনিরবিল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, আনোয়ারা থানার আসামি মো. আব্দুল আলীম এলাকায় অবস্থান করছেন।

এর ভিত্তিতে ভোর ৩টা ৪০ মিনিটে কুনিরবিল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আব্দুল আলীম ওই এলাকার বাসিন্দা এবং তার বাবার নাম মুছা মাঝি।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আনোয়ারা থানার কাছে হস্তান্তর করা হয়েছে।

এমআরএএইচ/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

১৭ বছর পর সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

১৭ বছর পর সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

আপডেট সময়ঃ ১২:০৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬