০১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

৬ দিনেই ইতিহাস, ‘ধুরন্ধর ২’ দেখে যা বললেন রজনীকান্ত?

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • 1

মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে ‘ধুরন্ধর ২’। মাত্র ছয় দিনেই বিশ্বজুড়ে ৮৩০ কোটির ব্যবসা করে এরই মধ্যেই ইতিহাস গড়েছে সিনেমাটি। জাতীয় বাজারেও সমানতালে ছুটছে এই সিনেমা-ভারতে আয় দাঁড়িয়েছে ৫১৯ দশমিক ১২ কোটি রুপি।

পরিচালক আদিত্য ধররের এই অ্যাকশনধর্মী সিনেমার সাফল্যে মুগ্ধ হয়েছেন দক্ষিণী মেগাস্টার রজনীকান্ত। সোশ্যাল মাধ্যমে সিনেমাটির ভূয়সী প্রশংসা করে তিনি জানান, এমন দাপুটে উপস্থাপনা ও দর্শকপ্রিয়তা সত্যিই প্রশংসনীয়। তার এই মন্তব্য ঘিরেই এখন নেটপাড়ায় ব্যাপক আলোচনা।

এদিকে ‘ধুরন্ধর ২’সিনেমার সাফল্যে কিছুটা চাপেই পড়েছে হলিউড সিনেমা ‘হেইল মেরি’। সিনেমাটির পরিচালক ফিল লর্ড মজার ছলে বলেন, ‘এত দুঃসাহস!’-যা এরই মধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

যদিও মুক্তির পর শুরুতে কিছু প্রযুক্তিগত সমস্যার মুখে পড়তে হয়েছিল সিনেমাটিকে। ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে যান্ত্রিক ত্রুটির কারণে বেশ কয়েকটি শো বাতিলও করা হয়। তবে সেই ধাক্কা সামলে খুব দ্রুতই ঘুরে দাঁড়ায় সিনেমাটি।
সিনেমাটিতে প্রতিশোধস্পৃহ হামজা আলির চরিত্রে রণবীর সিংয়ের অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। তারকা এই অভিনেতার উপস্থিতিতেই যেন নতুন করে ঘুরে দাঁড়ানোর সাহস পেল বলিউড।

প্রথম দিনের আয়ের নিরিখেও ইতিহাস গড়েছে ‘ধুরন্ধর ২’। ভারতীয় সিনেমার সর্বোচ্চ ওপেনিংয়ের তালিকায় উঠে এসে পেছনে ফেলেছে ‘পুষ্পা ২: দ্য রুল’ (১৬৪ দশমিক ২৫ কোটি রুপি), ‘আরআরআর’ (১৩৩ কোটি), ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’ (১২১ কোটি) এবং কেজিএফ ২ (১১৬ কোটি)- এর মতো ব্লকবাস্টার সিনেমাগুলোকেও।

আরও পড়ুন:
হুইলচেয়ারে বাবার সঙ্গে সালমান খান, হতাশ করলেন শাহরুখ-আমির 
হ-য-ব-র-ল অবস্থায়ও ভালো আয় করছে শাকিব খানের ‘প্রিন্স’ 

একসময় দক্ষিণী সিনেমার দাপটে পিছু হটতে হলেও এবার ‘ধুরন্ধর ২’সিনেমার হাত ধরেই ঘুরে দাঁড়াল হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি। সব মিলিয়ে, সিনেমাটির এই জয়যাত্রা এখনই থামার কোনো লক্ষণ নেই বলেই মনে করছেন ভারতীয় চলচ্চিত্র বিশ্লেষকরা।

এমএমএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

৬ দিনেই ইতিহাস, ‘ধুরন্ধর ২’ দেখে যা বললেন রজনীকান্ত?

আপডেট সময়ঃ ১২:০৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬