০৪:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

৭৪ বছরে ভাষা আন্দোলনের সিনেমা মাত্র ৩টি

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৪:০৮ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • 1

১৯৫২ সালের মহান ভাষা আন্দোলন কেবল ভাষার অধিকার প্রতিষ্ঠার লড়াই ছিল না; এটি বাঙালির জাতিসত্তা ও আত্মপরিচয়ের প্রতীক। তবে এই গুরুত্বপূর্ণ ইতিহাস নিয়ে আমাদের সিনেমা জগতে তেমন কোনো পূর্ণাঙ্গ কাজ হয়নি।

বিশ্বের বিভিন্ন দেশে ঐতিহাসিক ঘটনা ও আন্দোলন নিয়ে চলচ্চিত্র নির্মাণের প্রচলন বহুদিনের। এই ধরনের সিনেমা কেবল বিনোদন নয়, বরং দেশের ইতিহাসের দলিল হিসেবেও কাজ করে। তবে বাংলা ভাষার অধিকার আদায়ের আন্দোলন নিয়ে তৈরি পূর্ণাঙ্গ চলচ্চিত্রের সংখ্যা মাত্র তিনটি।

১৯৭০ সালে মুক্তি পায় ‘জীবন থেকে নেয়া’, জহির রায়হান নির্মিত সিনেমা। ভাষা আন্দোলনের প্রভাব স্পষ্টভাবে তুলে ধরেছে এ ছবি। এতে ব্যবহৃত হয় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানটি। গল্পে ছাত্র আন্দোলন, একনায়কতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ ও পুলিশি নির্যাতনের দৃশ্য রয়েছে।

২০০৬ সালে মুক্তি পায় ‘বাঙলা’, শহীদুল ইসলাম খোকনের পরিচালনায়। আহমদ ছফার উপন্যাস ‘ওঙ্কার’ অবলম্বনে নির্মিত এই সিনেমায় অভিনয় করেছেন হুমায়ুন ফরীদি, মাহফুজ আহমেদ ও শাবনূর।

২০১৯ সালে নির্মিত হয় ‘ফাগুন হাওয়ায়’ সিনেমা। এটি তৌকীর আহমেদের পরিচালনায় টিটো রহমানের গল্প ‘বউ কথা কও’ অবলম্বনে তৈরি হয়। ৪৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা চলচ্চিত্রসহ তিনটি বিভাগে পুরস্কৃত হয়েছে সিনেমাটি।

এছাড়া সরকারিভাবে ভাষা আন্দোলন নিয়ে নির্মিত হয়েছে দুটি প্রামাণ্যচিত্র। সেগুলো হলো- ‘হৃদয়ে একুশ’ ও ‘বায়ান্নর মিছিল’।

বাংলা চলচ্চিত্রে ভাষা আন্দোলন নিয়ে নতুন কাজের সুযোগ রয়েছে। কিন্তু চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা অনেক। নতুন প্রজন্মের সিনেমা নির্মাতাদের হাতে এই ইতিহাসকে পর্দায় জীবন্ত করার অপেক্ষা।

এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

৭৪ বছরে ভাষা আন্দোলনের সিনেমা মাত্র ৩টি

আপডেট সময়ঃ ১২:০৪:০৮ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬