০৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

৮ এপ্রিল খুলছে নাসা মেইনল্যান্ড গার্মেন্টস: শ্রমমন্ত্রী

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৫:২৯ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • 3

আগামী ৮ এপ্রিল থেকে নাসা মেইনল্যান্ড গার্মেন্টসের স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সোমাবর (৬ এপ্রিল) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে নাসা গ্রুপ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে এক জরুরি আলোচনা সভা শেষে এ ঘোষণা দেন তিনি।

৫ এপ্রিল মেইনল্যান্ডের শ্রমিকদের তেজগাঁও সড়ক অবরোধের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশে সমস্যা সমাধানে আজ এ সভা আহ্বান করেন শ্রমমন্ত্রী।

বিগত ঈদুল ফিতরের পর থেকে আর্থিক অসচ্ছলতার কারণ দেখিয়ে নাসা মেইনল্যান্ড গার্মেন্টস কর্তৃপক্ষ তাদের কার্যক্রম বন্ধ রেখেছিল।

সভাপতির বক্তব্যে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী কর্মসংস্থানের স্বার্থে নিরবচ্ছিন্নভাবে কারখানা চালু রাখার উপর গুরুত্বারোপ করেন। আইনগত বিধিবিধানের আলোকে মন্ত্রণালয় থেকে সব ধরনের সহযোগিতা প্রদানের পাশাপাশি, উৎপাদনে গতি ফেরাতে শ্রমিকদের প্রয়োজনে প্রতিদিন অতিরিক্ত এক ঘণ্টা কাজ করে কর্তৃপক্ষকে সহযোগিতা করার আহ্বান জানান। কোনো শ্রমিক বা কর্মচারীকে কোনো প্রকার হয়রানি না করার জন্য তিনি নাসা গ্রুপ কর্তৃপক্ষকে পরামর্শ প্রদান করেন।

সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদী আমিন বলেন, পরিচালনা পর্ষদের মাধ্যমে চলমান একটি কারখানা কোনো ব্যক্তির অনুপস্থিতি বা আইনি সমস্যার অজুহাতে বন্ধ করার সুযোগ নেই। শ্রমিকের স্বার্থ সুরক্ষায় সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।

সভার শুরুতে শ্রমিক প্রতিনিধিরা কারখানা সচল রাখতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন এবং উৎপাদন সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন। নাসা গ্রুপের ভাইস চেয়ারম্যান রঞ্জন চৌধুরী প্রতিষ্ঠানের আর্থিক ও ব্যাংক লেনদেনসংক্রান্ত জটিলতাগুলো তুলে ধরেন এবং এগুলো নিরসনে মন্ত্রণালয়ের সহযোগিতা প্রার্থনা করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক, অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস, শ্রম সচিব মো. আব্দুর রহমান তরফদারসহ স্বরাষ্ট্র, আইন ও অর্থ মন্ত্রণালয় এবং বিজিএমইএ’র প্রতিনিধিরা।

এমএএস/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

৮ এপ্রিল খুলছে নাসা মেইনল্যান্ড গার্মেন্টস: শ্রমমন্ত্রী

৮ এপ্রিল খুলছে নাসা মেইনল্যান্ড গার্মেন্টস: শ্রমমন্ত্রী

আপডেট সময়ঃ ১২:০৫:২৯ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬