দীর্ঘ
প্রায়
১৮
বছরের
নির্বাসিত
জীবন
শেষে
গত
বছরের
২৫
ডিসেম্বর
বাংলাদেশে
ফিরেছিলেন
বিএনপির
শীর্ষ
নেতা
তারেক
রহমান।
সেদিনের
কথা
উল্লেখ
করে
ভাষণে
তারেক
রহমান
বলেন,
‘সেদিন
আমি
বলেছিলাম,
দেশ
এবং
জনগণের
জন্য
“আই
হ্যাভ
এ
প্ল্যান”।
১২
ফেব্রুয়ারির
জাতীয়
নির্বাচনের
আগে
দেশের
বিভিন্ন
স্থানে
ঘুরে
আমার
“প্ল্যান-পরিকল্পনার”
অনেক
কিছুই
আমি
আপনাদের
সামনে
তুলে
ধরেছিলাম।…আমরা
আমাদের
পরিকল্পনা
এবং
প্রতিশ্রুতি
বাস্তবায়নের
কাজ
শুরু
করে
দিয়েছি,
ইনশা
আল্লাহ।’
এ
ক্ষেত্রে
সবার
সমর্থন
প্রত্যাশা
করেন
তিনি।
দেশের
নতুন
প্রধানমন্ত্রী
ভাষণে
বলেন,
‘সরকারপ্রধান
হিসেবে
আমি
দেশবাসীর
উদ্দেশে
একটি
বিষয়ের
প্রতি
দৃষ্টি
আকর্ষণ
করে
বলতে
চাই,
নবগঠিত
সরকার
গঠনের
সুযোগ
দিতে
যাঁরা
বিএনপিকে
ভোট
দিয়েছেন
কিংবা
দেননি
অথবা
কাউকেই
ভোট
দেননি,
এই
সরকারের
প্রতি
আপনাদের
সবার
অধিকার
সমান।
বিএনপি
সরকার
বিশ্বাস
করে,
দল-মত,
ধর্ম-দর্শন
যার
যার,
রাষ্ট্র
সবার।
এই
দেশে,
এই
রাষ্ট্রে
একজন
বাংলাদেশি
হিসেবে,
আপনার
আমার
আমাদের
প্রতিটি
বাংলাদেশি
নাগরিকের
অধিকার
সমান।’
শিক্ষার্থী
ও
তরুণসমাজের
উদ্দেশে
নতুন
প্রধানমন্ত্রী
বলেছেন,
মেধায়,
জ্ঞান–বিজ্ঞানে
নিজেদের
যোগ্য
করে
গড়ে
তোলার
জন্য
যত
রকমের
সহযোগিতা
দেওয়া
যায়,
সব
রকমের
সহযোগিতা
দিতে
বর্তমান
সরকার
প্রস্তুত।
কর্মসংস্থান
ও
কর্মপরিবেশ
নিশ্চিত
করার
সুনির্দিষ্ট
অঙ্গীকার
নিয়ে
বর্তমান
সরকার
যাত্রা
শুরু
করেছে।
এডমিন 














