বাণিজ্য
মন্ত্রণালয়ের
কাছে
রপ্তানিযোগ্য
সুগন্ধি
চালের
একটি
তালিকা
রয়েছে।
এগুলো
হচ্ছে
কালিজিরা,
কালিজিরা
টিপিএল-৬২,
চিনিগুঁড়া,
চিনি
আতপ,
চিনি
কানাই,
বাদশাভোগ,
কাটারিভোগ,
মদনভোগ,
রাঁধুনিপাগল,
বাঁশফুল,
জটাবাঁশফুল,
বিন্নাফুল,
তুলসী
মালা,
তুলসী
আতপ,
তুলসী
মণি,
মধুমালা,
খোরমা,
সাককুর
খোরমা,
নুনিয়া,
পশুশাইল,
দুলাভোগ
ইত্যাদি।
সুগন্ধি
চাল
রপ্তানির
সঙ্গে
খাদ্য
মন্ত্রণালয়,
কৃষি
মন্ত্রণালয়
ও
বাণিজ্য
মন্ত্রণালয়—এই
তিন
দপ্তর
জড়িত।
জানা
গেছে,
সুগন্ধি
চাল
রপ্তানি
করতে
গেলে
খাদ্য
পরিকল্পনা
ও
পরিধারণ
কমিটির
সম্মতি
নিতে
হয়,
এবারও
তা
নিতে
হয়েছে।
রপ্তানিকারকেরা
বলছেন,
বাণিজ্য
মন্ত্রণালয়
অনুমতি
দিলেও
কৃষি
সম্প্রসারণ
অধিদপ্তর
যদি
ফাইটোস্যানিটারি
সনদ
না
দেয়,
তাহলে
কেউই
সুগন্ধি
চাল
রপ্তানি
করতে
পারে
না।
এডমিন 







