রাশিয়ার
প্রত্যন্ত
উদমুর্তিয়া
অঞ্চলে
একটি
ব্যালিস্টিক
ক্ষেপণাস্ত্র
উৎপাদনকারী
কারখানায়
ক্ষেপণাস্ত্র
হামলা
চালানোর
দাবি
করেছে
ইউক্রেন।
শনিবার
ইউক্রেনের
জেনারেল
স্টাফ
এ
তথ্য
জানিয়েছেন।
ইউক্রেন
জানিয়েছে,
দেশটির
সেনারা
মস্কোর
পূর্বে
ভটকিনস্কে
অবস্থিত
রাশিয়ার
ক্ষেপণাস্ত্র
উৎপাদনকারী
কারখানাটিতে
হামলা
চালিয়েছে।
এই
কারখানায়
ছোট-পরিসরের
ইসকান্দার
এবং
আন্তঃমহাদেশীয়
টোপোল-এম
ক্ষেপণাস্ত্র
তৈরি
করা
হচ্ছিল।
ভটকিনস্ক
ইউক্রেন
থেকে
প্রায়
১
হাজার
৪০০
কিমি
দূরে
অবস্থিত।
ইউক্রেনের
সেনারা
সামাজিক
যোগাযোগ
মাধ্যম
টেলিগ্রামে
দেওয়া
এক
বিবৃতিতে
জানিয়েছে,
তারা
দেশীয়ভাবে
তৈরি
ও
ভূমি
থেকে
উৎক্ষেপণযোগ্য
ফ্লামিঙ্গো
ক্রুজ
ক্ষেপণাস্ত্র
ব্যবহার
করেছে।
ইউক্রেনের
সামরিক
বাহিনী
জানিয়েছে,
হামলার
ফলে
কারখানার
এলাকায়
আগুন
ধরে
যায়।
এডমিন 















