সংলাপে
বিগত
সময়ে
সাংবাদিকদের
ওপর
রাষ্ট্রীয়
নিপীড়নের
বিষয়ে
কথা
বলেন
সংবাদপত্রের
মালিকদের
সংগঠন
নোয়াবের
সভাপতি
এ
কে
আজাদ।
তিনি
বলেন,
যারা
দেশ
পরিচালনা
করে,
সব
সরকারের
চরিত্র
একই।
অতীতে
যারা
সরকারে
ছিল,
বর্তমানে
যারা
আছে,
তাদের
চরিত্র
একই।
ভবিষ্যতে
যারা
আসবে,
তারাও
ভালো
হবে,
তার
কোনো
নিশ্চয়তা
নেই।
তিনি
আরও
বলেন,
রাষ্ট্রীয়
ব্যবস্থাকে
ঠিক
না
করতে
পারলে,
সমালোচনা
করতে
না
পারলে
‘এথিক্যাল
জার্নালিজম’
করা
সম্ভব
নয়।
সংলাপে
আলোচনায়
একাধিকবার
প্রথম
আলো
ও
ডেইলি
স্টার–এর
কার্যালয়ে
হামলা–অগ্নিসংযোগের
প্রসঙ্গ
আসে।
একজন
আলোচক
সেখানে
জানান,
সামাজিক
মাধ্যম
ফেসবুকে
অনেক
আইডি
থেকে
এই
হামলার
পক্ষে
সমর্থন
জানিয়ে
পোস্ট
করা
হয়েছিল।
এ
প্রসঙ্গে
এ
কে
আজাদ
বলেন,
এ
ঘটনার
প্রতিবাদ
করার
জন্য
বেশ
কয়েকজন
সম্পাদক–প্রকাশককে
তিনি
আহ্বান
জানিয়েছিলেন।
তাঁরা
এ
কে
আজাদকে
জানিয়েছেন,
তাঁরাও
হামলার
ঝুঁকিতে
রয়েছেন।
এ
কে
আজাদ
বলেন,
‘এভাবে
তো
সাংবাদিকতা
হবে
না।
সেলফ
রেগুলেশন
(স্বনিয়ন্ত্রণ)
হবে
না।
সে
কারণে
আমাদের
ইউনাইটেড
(ঐক্যবদ্ধ)
হতে
হবে।’
এডমিন 



















