০৭:২৬ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হোটেল ওয়েস্টিন থেকে মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৮:২০:০২ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • 53

রাজধানীর গুলশানে অবস্থিত হোটেল ওয়েস্টিন থেকে যুক্তরাষ্ট্রের নাগরিক জ্যাকসন (৫০)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার মৃত্যু স্বাভাবিক কারণে হয়েছে।

রোববার (৩১ আগস্ট) রাতে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জ্যাকসন গত ২৭ আগস্ট হোটেল ওয়েস্টিনে একটি রুম ভাড়া নেন। ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের মাধ্যমে তিনি কক্ষটি বুক করেছিলেন।

হোটেল কর্তৃপক্ষ জানায়, গত দুদিন ধরে ওই অতিথি কোনো খাবার অর্ডার না করায় সন্দেহ তৈরি হয়। এরপর তারা বিষয়টি দূতাবাস ও পুলিশকে অবহিত করে। দূতাবাস থেকে একটি মেডিকেল টিম এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষের ভেতরে জ্যাকসনের মরদেহ বিছানায় পড়ে থাকতে দেখে।

ওসি হাফিজুর রহমান বলেন, মৃত্যু স্বাভাবিক প্রতীয়মান হওয়ায় যুক্তরাষ্ট্র দূতাবাস কর্তৃপক্ষ লিখিত আবেদনের মাধ্যমে মরদেহের দায়িত্ব নেয়। প্রাথমিকভাবে জানা গেছে, জ্যাকসন ব্যবসায়িক কাজে বাংলাদেশে এসেছিলেন।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

সরকারি রাস্তার বরাদ্দের ইট দিয়ে নিজ বাড়ির রাস্তা করলেন ইউপি সদস্য

হোটেল ওয়েস্টিন থেকে মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার

আপডেট সময়ঃ ০৮:২০:০২ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫