১১:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

‘শিবির জিতে গেছে বলে জামায়াতও জিতে যাবে এমন নয়

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • 49

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে শিবির জিতে গেছে বলে জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীও জিতে যাবে- এমন কোনো কারণ নাই বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদ।

রোববার (১৪ সেপ্টেম্বর) বিকালে কুমিল্লার চান্দিনা উপজেলার শুহিলপুর ইউনিয়নের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. রেদোয়ান আহমেদ বলেন, ডাকসু নির্বাচনে ছাত্রশিবির তাদের একার ভোটে বিজয়ী হয়নি। এখানে বিভিন্ন দল, মত ও বিভিন্ন সংগঠনের ছাত্রদের ভোটে বিজয়ী হয়েছেন। ছাত্ররা বরাবরই ক্ষমতাসীনদের বিপক্ষে অবস্থান নেয়। সেটার প্রতিফলনে শিবিরের বিজয় হয়েছে। কিন্তু জাতীয় নির্বাচনের ক্ষেত্রে দলের প্রার্থী ও প্রতীককে ভোট দেবে জনগণ।

আগামী বছর ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে তিনি বলেন, যুগপৎ আন্দোলনের শরিক দল নিয়ে বিএনপি নির্বাচন করে বিজয়ী হবে এবং সরকার গঠন করবে। বিশ্বের অনেক দেশ বিএনপিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চায়; কিন্তু বিএনপিকে এত তাড়াতাড়ি সরাতে পারবে না। ভারত বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করে শেখ হাসিনাকে দীর্ঘ সময় ক্ষমতায় রেখেছিল। বাংলাদেশের মানুষ ভোট দিয়ে ক্ষমতায় রাখে নাই।

শুহিলপুর ইউনিয়ন এলডিপি সভাপতি মো. তৌহিদুল ইসলাম ভুঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা এলডিপি সভাপতি একেএম সামছুল হক মাস্টার, কেন্দ্রীয় এলডিপি উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম, উপজেলা এলডিপি সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের, সাংগঠনিক সম্পাদক শাহজাহান সিরাজ চেয়ারম্যান।

এছাড়া বক্তব্য রাখেন- উপজেলা এলডিপি সদস্য ও শুহিলপুর ইউপি চেয়ারম্যান আবু বকর, এলডিপি ইউনিয়ন সাধারণ সম্পাদক তারেক পাশা, ইউনিয়ন গণতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক মো. হান্নান, এলডিপি ইউনিয়ন সদস্য কাউছার আহমেদ প্রমুখ।

বাঁধন/সিইচা/সাএ

ট্যাগঃ
জনপ্রিয় খবর

সরকারি রাস্তার বরাদ্দের ইট দিয়ে নিজ বাড়ির রাস্তা করলেন ইউপি সদস্য

‘শিবির জিতে গেছে বলে জামায়াতও জিতে যাবে এমন নয়

আপডেট সময়ঃ ০৬:০৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫