০৫:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পলাতক ৭ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১১:৫৭:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • 50

ডিআইজি, পুলিশ সুপারসহ পলাতক ঊর্ধ্বতন সাত কর্মকর্তার পদক প্রত্যাহার করেছে সরকার। রোববার (১৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-২ শাখার উপ-সচিব তৌছিফ আহমদের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ইতোমধ্যে যেসব পুলিশ সদস্যের বিরুদ্ধে নিজ কর্মস্থল থেকে পলায়ন করায় বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে, এমন সাত জন পুলিশ সদস্যের অনুকূলে প্রদত্ত পুলিশ পদক প্রত্যাহার করা হলো।

পদক প্রত্যহার হওয়া কর্মকর্তাদের মধ্যে একজন পুলিশের উপমহাপরিদর্শক, তিনজন পুলিশ সুপার, দুজন অতিরিক্ত পুলিশ সুপার ও একজন পরিদর্শক। তারা ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত বিভিন্ন বছরে তারা পদক পেয়েছিলেন।

তারা হলেন রাজশাহী রেঞ্জের সাবেক ডিআইজি মো. আনিসুর রহমান (বর্তমানে ঢাকায় নৌপুলিশে সংযুক্ত), রংপুর রেঞ্জের সংযুক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, বরিশাল রেঞ্জের মো. নাজমুল ইসলাম, সারদা পুলিশে কর্মরত পুলিশ সুপার মো. হাফিজ আল-ফারুক, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রাজীব দাস, র‍্যাব-১৪ ময়মনসিংহে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার ও এপিবিএন-১৩ কর্মরত পুলিশ পরিদর্শক মো. জুলহাজ উদ্দীন।

প্রজ্ঞাপনে পদক প্রত্যাহার হওয়া এই পুলিশ সদস্যদের পদক সংক্রান্ত আর্থিক সুবিধা বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি এর আগে পদক সংক্রান্ত যাবতীয় অর্থ ফেরতের নির্দেশ দেওয়া হয়।

সালাউদ্দিন/সাএ

ট্যাগঃ
জনপ্রিয় খবর

টাঙ্গাইল-৮ আসনের স্বতন্ত্র প্রার্থীর দুই কর্মীকে জরিমানা

পলাতক ৭ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার

আপডেট সময়ঃ ১১:৫৭:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫