০২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামী পরিবারের সন্তান, তবে পদে ছিলেন না, জানালেন যুবশক্তির আহ্বায়ক

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৫:২৮:৪২ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • 48

জাতীয় যুবশক্তি কিশোরগঞ্জ জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভায় সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ মাহফুজুর রহমান নিজেকে আওয়ামী পরিবারের সন্তান হিসেবে পরিচয় দিয়েছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) শহরের শেরাটন আবাসিক হোটেলের কনফারেন্স রুমে আয়োজিত এই সভায় তিনি বলেন, “আমি আওয়ামী পরিবারের সন্তান। আমার চাচাতো ভাই মাহমুদ পারভেজ কিশোরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ছিলেন। আমি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম, তবে কখনো কোনো পদে ছিলাম না।”

পরিচিতি সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক মোহাম্মদ মাহফুজুর রহমান। সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মানিক মিয়া ও সিনিয়র সদস্য সচিব কাউসার মিয়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ রুবেল আব্দুল্লাহর বাবা আজহারুল ইসলাম।

এছাড়াও বক্তব্য রাখেন জাতীয় যুবশক্তি কিশোরগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. আয়তুল্লাহ কবির, সদস্য সচিব জুবায়ের আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব কাউসার মিয়া এবং হোসাইন আহমেদ সাঈম প্রমুখ।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

সরকারি রাস্তার বরাদ্দের ইট দিয়ে নিজ বাড়ির রাস্তা করলেন ইউপি সদস্য

আওয়ামী পরিবারের সন্তান, তবে পদে ছিলেন না, জানালেন যুবশক্তির আহ্বায়ক

আপডেট সময়ঃ ০৫:২৮:৪২ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫