০৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে ডোবা থেকে মানব কঙ্কাল উদ্ধার

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০০:১৩ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • 32

সিরাজগঞ্জের সলঙ্গা থানার চকনিহালের কাশেম মারা বটতলা এলাকার ধানখেতের পাশে ডোবার কচুরিপানার নিচ থেকে একজন মানুষের দুই পায়ের কঙ্কাল উদ্ধার করা হয়েছে।

শনিবার বিকেলে স্থানীয়রা ডোবার কচুরিপানার ভেতর থেকে কঙ্কালটি দেখতে পেয়ে ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্যান্টের ভিতরে থাকা দুটি পায়ের কঙ্কাল উদ্ধার করে। এ সময় একই স্থান থেকে পচে যাওয়া একটি শার্টের কলার উদ্ধার করা হয়। তবে এটি পুরুষ না নারীর পায়ের কঙ্কাল তা নিশ্চিত হওয়া যায়নি।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, ঘটনাস্থলে গিয়ে পুলিশ প্যান্টের ভিতরে দুটি পায়ের কঙ্কাল উদ্ধার করেছে। তবে পা দুটি পুরুষ নাকি নারীর, এটা নিশ্চিত হওয়া যায়নি। ফরেনসিক পরীক্ষার জন্য কঙ্কালটি সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন থাকার পাশাপাশি তদন্ত চলছে।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় চারজনের ২ বছর করে কারাদণ্ড

সিরাজগঞ্জে ডোবা থেকে মানব কঙ্কাল উদ্ধার

আপডেট সময়ঃ ১২:০০:১৩ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫