০১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন বানচালের ষড়যন্ত্রে বড় শক্তি চেষ্টা করবে: প্রধান উপদেষ্টা

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৫:৪০ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • 34

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সতর্ক করে বলেছেন, আগামী নির্বাচনে দেশের ভেতর ও বাইরে বড় শক্তি নির্বাচন বানচালের চেষ্টা করবে। হঠাৎ করে আক্রমণ আসতে পারে এবং পরিকল্পিতভাবে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালানো হবে।

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে ফরেন সার্ভিস অ্যাকাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বরাত দিয়ে প্রেস সচিব শফিকুল আলম জানান, “এ আই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ব্যবহার করে মিথ্যা ছবি ও ভিডিও তৈরি করে ছড়িয়ে দেওয়া হবে। অপপ্রচারকে দ্রুত শনাক্ত ও ঠেকাতে হবে, যেন তা ছড়াতে না পারে।”

প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনের পরিবেশকে সুন্দর ও উৎসবমুখর রাখতে হলে সাধারণ মানুষকে সচেতন করতে হবে। ভোটকেন্দ্রের নিয়ম, কীভাবে ভোট দিতে হবে, কোথায় বিশৃঙ্খলা হলে কী করতে হবে—এসব বিষয়ে মানুষকে যথাযথ তথ্য পৌঁছানো জরুরি।

এই উদ্দেশ্যে তিনি নির্বাচন কমিশন ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়কে আরও বেশি সংখ্যক টিভিসি, ডকুমেন্টারি ও ভিডিও তৈরি করে দ্রুত ইউটিউব ও সোশ্যাল মিডিয়ায় প্রচারের নির্দেশ দিয়েছেন, যাতে জনগণ নিজেরাই প্রস্তুত হতে পারে।

সাজু/নিএ

ট্যাগঃ
জনপ্রিয় খবর

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে মির্জা আব্বাসের নেতাকর্মীদের ভিড়

নির্বাচন বানচালের ষড়যন্ত্রে বড় শক্তি চেষ্টা করবে: প্রধান উপদেষ্টা

আপডেট সময়ঃ ১২:০৫:৪০ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫