০৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাত দলের বাতিল হওয়া নিবন্ধন আবেদন ফের আমলে নিল ইসি

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১০:৫২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • 26

আমজনতার দলসহ বাতিল হওয়া সাতটি দলের নিবন্ধন আবেদন পুনর্বিবেচনায় নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (১৮ নভেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এমন তথ্য জানান।

তিনি বলেন, ১৪৩টি দল এবার নিবন্ধনের জন্য আবেদন করেছিল। ১২১টি দলকে নামঞ্জুর করেছি। শেষমেশ দাবী আপত্তি আহ্বান করে (এনসিপি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-মার্কসবাদী ও আম জনগণ পার্টি) তিনটা দল নিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিলাম। এর ধারাবাহিকতায় কিছু আপত্তি পেয়েছি আমজনগণ পার্টির বিষয়ে। তাই সিদ্ধান্ত বাকি দুই দলকে নিবন্ধন দেয়া হচ্ছে।

তিনি বলেন, আমরা যে কয়েটি আপিল আবেদন পেয়েছি তারমধ্যে সাতটি দলের আবেদন পুনর্বিবেচনা করা হবে। দলগুলো হলো বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, গণতান্ত্রিক পার্টি, জাসদ-শাহজাহান সিরাজ, জাতীয় জনতা পার্টি, জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টি, আমজনতার দল ও জনতার দল এই দলগুলোর এদের তদন্তও করা হবে।

তিনি বলেন, আমরা কিছু সংখ্যক আপত্তি পেয়েছি বাংলাদেশ আম জনগণ পার্টির বিষয়ে। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্কসবাদী এবং জাতীয় নাগরিক পার্টি-এনসিপির বিষয়ে কোনো মতামত পাইনি। সেজন্য কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী—এই দুটোকে নিবন্ধন এ পর্যায়ে দেওয়া হবে। আর বাংলাদেশ আম জনগণ পার্টির বিষয়ে যে আপত্তিগুলো এসেছে, সেগুলো পর্যালোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত দেওয়া হবে।

কুশল/সাএ

ট্যাগঃ
জনপ্রিয় খবর

ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় চারজনের ২ বছর করে কারাদণ্ড

সাত দলের বাতিল হওয়া নিবন্ধন আবেদন ফের আমলে নিল ইসি

আপডেট সময়ঃ ১০:৫২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫