০৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ায় গ্রামীণ ব্যাংক উপ-শাখার সামনে থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৫:২৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • 26

বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের পীরহাটি গ্রামীণ ব্যাংক উপ-শাখার সামনে থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১১টার দিকে ঘটনাস্থল থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়। ধুনট থানার ওসি সাইদুল আলম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগ ঘোষিত শাটডাউন চলাকালে অজ্ঞাত দুর্বৃত্তরা এক নারীকে গ্রাহক সেজে ব্যাংকের গেটের দক্ষিণ পাশে ককটেলগুলো রেখে যেতে দেখেন। পরে মঙ্গলবার সকালে শাখা ব্যবস্থাপক বিষয়টি নজরে এনে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ককটেলগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় সাময়িক আতঙ্ক সৃষ্টি হলেও কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল আলম বলেন, উদ্ধারকৃত বিস্ফোরকগুলো নিরাপদভাবে নিষ্ক্রিয় করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে এলাকায় টহল জোরদার করেছে এবং ব্যাংকসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।

সালাউদ্দিন/সাএ

ট্যাগঃ
জনপ্রিয় খবর

ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় চারজনের ২ বছর করে কারাদণ্ড

বগুড়ায় গ্রামীণ ব্যাংক উপ-শাখার সামনে থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

আপডেট সময়ঃ ০৫:২৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫