০৩:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’, সমুদ্রবন্দরে হুঁশিয়ারি সংকেত

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৫:৫০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • 50

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হয়ে একই এলাকায় ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’-এ পরিণত হয়েছে। আবহাওয়া অফিসের বিশেষ বিজ্ঞপ্তি-৩ অনুযায়ী, এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ২০৪০ কিলোমিটার, কক্সবাজার থেকে ১৯৮০ কিলোমিটার, মোংলা থেকে ১৯৪০ কিলোমিটার এবং পায়রা থেকে ১৯৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটার ব্যাসার্ধে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ করতে নিষেধ করা হয়েছে।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

ডিএমপির গুলশান ও ক্যান্টনমেন্ট থানার ওসি রদবদল

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’, সমুদ্রবন্দরে হুঁশিয়ারি সংকেত

আপডেট সময়ঃ ০৫:৫০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫