১২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

৩২ হাজার প্রাথমিক শিক্ষকের পদোন্নতির বাঁধা জানালেন উপদেষ্টা

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০০:৩২ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • 33

প্রাথমিক শিক্ষায় বড় ধরনের সংকট তৈরি হয়েছে একটি চলমান মামলার কারণে—যার জেরে ৩২ হাজার সহকারী শিক্ষককে পদোন্নতি দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার।

রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, “এটি খুব দুঃখজনক। আমাদের ৩২ হাজার স্কুলে প্রধান শিক্ষক নেই, অথচ ৩২ হাজার সহকারী শিক্ষককে আমরা পদোন্নতি দিতে পারছি না। একটি মামলার কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মামলাটি নিষ্পত্তির জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করছি। নিষ্পত্তি হলে অনেক সমস্যার সমাধান হবে।”

এর আগে তিনি কুতুবদিয়া উপজেলার উত্তর লেমশীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পূর্ব ধূরুং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, অবকাঠামো ও অফিসকক্ষ ঘুরে দেখেন। পরিদর্শন শেষে তিনি কুতুবদিয়ার ঐতিহ্যবাহী বাতিঘর ও সৈকতও পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে উপদেষ্টা আরও জানান, কুতুবদিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষকসংকট স্পষ্টভাবে দেখা গেছে। তিনি বলেন, “নতুন শিক্ষক নিয়োগের মাধ্যমে দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন কুতুবদিয়াসহ প্রত্যন্ত অঞ্চলের বিদ্যালয়গুলোতে শিক্ষকসংকট দূর করা হবে।”

সাজু/নিএ

ট্যাগঃ
জনপ্রিয় খবর

৩২ হাজার প্রাথমিক শিক্ষকের পদোন্নতির বাঁধা জানালেন উপদেষ্টা

আপডেট সময়ঃ ০৬:০০:৩২ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫