০৪:৩২ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

প্রতীক বরাদ্দের আগেই নির্বাচনী প্রচারণা, বিএনপি প্রার্থীকে শোকজ

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:৩০:১৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • 15

প্রতীক বরাদ্দের আগেই নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে নাটোর-৩ (সিংড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম আনু’কে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনীয় অনুসন্ধান ও বিচারিক কমিটি।

রবিবার (১৮ জানুয়ারি) নির্বাচনীয় অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান এবং নাটোরের সিভিল জজ মৌসুফা তানিয়া এই শোকজ নোটিশ জারি করেন। শোকজ কার্যক্রম সম্পন্ন করেন নাটোর জেলা নির্বাচন অফিসার মো. নজরুল ইসলাম।

নোটিশে উল্লেখ করা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী এলাকা–৬০, নাটোর–৩ (সিংড়া) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে আনোয়ারুল ইসলাম আনু প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত ১৩ জানুয়ারি একই আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মো. দাউদার মাহমুদের লিখিত অভিযোগ ও সংযুক্ত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে জানা যায়, প্রতীক বরাদ্দ পাওয়ার আগেই আনু বিভিন্ন স্থানে পোস্টার ও হ্যান্ডবিল বিতরণের মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। পাশাপাশি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচারণা চালানোর অভিযোগ ওঠে।

প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে নোটিশে উল্লেখ করা হয়। এ ধরনের কর্মকাণ্ড সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর বিধি ৩, ৭ ও ১৮ এবং বিধি ২৭ লঙ্ঘনের পাশাপাশি গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৯১খ (৩)(ক) অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

এমতাবস্থায় কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না—সে বিষয়ে আগামী ১৯ জানুয়ারি দুপুর ১২টার মধ্যে নাটোর সিভিল জজ আদালতে লিখিত বক্তব্য বা ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে তার বক্তব্য ব্যতিরেকেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ রয়েছে। একই সঙ্গে শোকজ নোটিশ দ্রুত জারি ও জারির প্রতিবেদন আদালতে দাখিলের জন্য সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে নাটোর জেলা নির্বাচন অফিসার নজরুল ইসলাম বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নাটোর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থীকে শোকজ করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। বিধি লঙ্ঘন করলে যেকোনো প্রার্থীর বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে শোকজ নোটিশ প্রসঙ্গে বিএনপি মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম আনু বলেন, তিনি নোটিশের কপি পেয়েছেন এবং যথাসময়ে এর লিখিত জবাব দেবেন। অভিযোগকারী প্রসঙ্গে তিনি বলেন, দলীয় মনোনয়ন না পেয়ে ওই স্বতন্ত্র প্রার্থী নিজেকে এখনো বিএনপি দাবি করে বিভ্রান্তি ছড়াচ্ছেন। পুরনো ভিডিও ব্যবহার করে অপপ্রচার চালানো হয়েছে বলেও তিনি দাবি করেন। তার মতে, তার দ্বারা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কোনো প্রশ্নই ওঠে না।

সাজু/নিএ

ট্যাগঃ
জনপ্রিয় খবর

প্রতীক বরাদ্দের আগেই নির্বাচনী প্রচারণা, বিএনপি প্রার্থীকে শোকজ

আপডেট সময়ঃ ০৬:৩০:১৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬