০৩:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি নির্দেশনা

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১১:৪৬:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • 26

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি ২০২৬ মাসের বেতন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে পাঠানোর লক্ষ্যে জরুরি নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

রোববার (২৫ জানুয়ারি) প্রকাশিত ওই নির্দেশনায় জানানো হয়, মাউশির অধীন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত জনবলের বেতন ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ইএফটি ব্যবস্থায় প্রদান শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় জুলাই ২০২৫ পর্যন্ত শিক্ষক-কর্মচারীদের নিজ নিজ ব্যাংক হিসাবে সরাসরি এমপিও অর্থ পাঠানো হয়। পরে আগস্ট ২০২৫ থেকে প্রতিষ্ঠানপ্রধানদের মাধ্যমে অনলাইনে বিল সাবমিট করার ব্যবস্থা চালু করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, প্রতিষ্ঠানপ্রধানদের এমপিও কার্যক্রমে ব্যবহৃত নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড দিয়ে ইএমআইএস (EMIS) সিস্টেমের এমপিও–ইএফটি মডিউলে লগইন করে বিল দাখিল করতে হবে। প্রতিটি এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীর জন্য বিধি অনুযায়ী প্রাপ্য এমপিও অর্থ আলাদাভাবে নির্ধারণ করে বিল সাবমিট করতে হবে। প্রতিষ্ঠানপ্রধানের প্রদত্ত তথ্যের ভিত্তিতেই ইএফটির মাধ্যমে সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে অর্থ পাঠানো হবে।

এছাড়া কোনো শিক্ষক-কর্মচারীর মৃত্যু, পদত্যাগ, সাময়িক বরখাস্ত বা অনুমোদনহীন অনুপস্থিতির কারণে আংশিক বা সম্পূর্ণ বেতন কর্তনের প্রয়োজন হলে তা বিল দাখিলের সময় সঠিকভাবে উল্লেখ করার নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট মাসে বিধিমোতাবেক প্রাপ্যতা নির্ধারণ করেই বিল সাবমিট করতে হবে।

নির্দেশনায় আরও স্পষ্ট করা হয়, ইএফটির মাধ্যমে এমপিও অর্থ প্রেরণের ক্ষেত্রে প্রতিষ্ঠানপ্রধানের দাখিলকৃত তথ্যই চূড়ান্ত বলে গণ্য হবে। ভুল তথ্যের কারণে বেতন প্রেরণে কোনো জটিলতা সৃষ্টি হলে বা অতিরিক্ত অর্থ প্রদান হলে তার সম্পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানকে বহন করতে হবে।

মাউশি জানায়, বর্তমানে শুধুমাত্র আইবাসে যাচাইয়ের মাধ্যমে ভ্যালিড হওয়া জনবলের তথ্যই বিল সাবমিট অপশনে যুক্ত রয়েছে। যাদের তথ্য ভুল রয়েছে, তা সংশোধন ও যাচাই শেষে ভ্যালিড হলে পরবর্তীতে বিল সাবমিটের সুযোগ দেওয়া হবে।

এমতাবস্থায়, জানুয়ারি–২০২৬ মাসের এমপিও বিল আগামী মঙ্গলবার (২৭ জানুয়ারি) এর মধ্যে সাবমিট করার জন্য সংশ্লিষ্ট সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে মাউশি।

কুশল/সাএ

ট্যাগঃ
জনপ্রিয় খবর

সরকারি রাস্তার বরাদ্দের ইট দিয়ে নিজ বাড়ির রাস্তা করলেন ইউপি সদস্য

দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি নির্দেশনা

আপডেট সময়ঃ ১১:৪৬:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬