১১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দেশের বিদ্যুৎগ্রাহকদের জন্য সুখবর

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০২:২৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • 7

দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে (৬৬০ মেগাওয়াট) আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।

শনিবার সকালে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের সহকারী ব্যবস্থাপক (তদন্ত) শাহ মনি জিকো বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজ শেষ হওয়ায় শুক্রবার বিকাল থেকে প্রথম ইউনিটে পুনরায় বিদ্যুৎ উৎপাদন চালু করা হয়।

উল্লেখ্য, গত ১ জানুয়ারি থেকে রক্ষণাবেক্ষণ কাজের জন্য প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ রাখা হয়েছিল। বর্তমানে বিদ্যুৎকেন্দ্রটির দুইটি ইউনিটই পূর্ণ সক্ষমতায় চালু রয়েছে এবং মোট ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

বিদ্যুৎ উৎপাদন পুনরায় শুরু হওয়ায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি আরও স্থিতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

কুশল/সাএ

ট্যাগঃ
জনপ্রিয় খবর

সেনাপ্রধানের সঙ্গে কমনওয়েলথ পর্যবেক্ষক প্রতিনিধিদলের সাক্ষাৎ

দেশের বিদ্যুৎগ্রাহকদের জন্য সুখবর

আপডেট সময়ঃ ১২:০২:২৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬