০৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে ‘আইনের মেলা’ অনুষ্ঠিত

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:১৮:১৭ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • 0

প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে আইনি সহায়তা প্রদান এবং ন্যায়বিচার ও আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে চট্টগ্রামে প্রথমবারের মতো দিনব্যাপী আইন মেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ জানুয়ারি) চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা সদরের একটি অডিটোরিয়ামে আয়োজিত মেলায় স্বেচ্ছায় অংশ নিয়ে মানবাধিকার আইনজীবীদের একটি উল্লেখযোগ্য অংশ বিনামূল্যে আইনি পরামর্শ প্রদান করেন।

প্রয়াত আইনজীবী অ্যাডভোকেট বদিউল আলমের জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ) ও সালমা আদিল ফাউন্ডেশনের (এসএএফ) যৌথ উদ্যোগে এই আইন মেলার আয়োজন করা হয়।

মেলায় সেবাপ্রত্যাশীদের জরিপ ও ভূমি পরিমাপ আইন বিষয়ে বিশেষজ্ঞ আইনজীবী হাসান আল বান্না আইনি সহায়তা প্রদান করেন। তার সঙ্গে ছিলেন মানবাধিকার ও সুশাসনকর্মী রিদওয়ানুল করিম নাবিল, বিএইচআরএফ স্টুডেন্ট কাউন্সিলের ট্রাস্টি বোর্ড সদস্য ও পরিচালক ফাতিমা জাহরা আহসান রাইসা ও দক্ষিণ জেলা স্টুডেন্ট কাউন্সিলের সভাপতি রাজিব রিফাত।

মানবাধিকার আইনজীবীদের মধ্যে বিভিন্ন বিষয়ে আইনি পরামর্শ দেন- বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান, ট্রাস্টি বোর্ড সদস্য ও চট্টগ্রাম মহানগর শাখার সেক্রেটারি অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ হারুন, চট্টগ্রাম জেলা শাখার সেক্রেটারি অ্যাডভোকেট এইচ এম জসিম উদ্দিন।

আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং এর মাধ্যমে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে আইন সম্পর্কে সচেতনতা, ন্যায়বিচারে প্রবেশাধিকার এবং মানবাধিকার সুরক্ষা আরও জোরদার হবে।

সাজু/নিএ

ট্যাগঃ
জনপ্রিয় খবর

চট্টগ্রামে ‘আইনের মেলা’ অনুষ্ঠিত

আপডেট সময়ঃ ০৬:১৮:১৭ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬