০৭:২৭ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গোপালপুর উপজেলার ৭৭টি ভোটকেন্দ্রে ব্যালট বক্স ও ব্যালট পেপার বিতরণ সম্পন্ন

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০০:৫১ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • 1

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের গোপালপুর উপজেলায় ৭৭টি ভোটকেন্দ্রে ব্যালট বক্স ও ব্যালট পেপার বিতরণ সম্পন্ন হয়েছে। নির্বাচন কার্যালয় থেকে এসব সামগ্রী যৌথ বাহিনীর পাহারায় প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারদের হাতে হস্তান্তর করা হয়।

নিরাপত্তা নিশ্চিতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত থেকে প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বক্স, সিল, অমুসেনীয় কলমসহ সব নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেন। প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তারা নিজ নিজ কেন্দ্রের সব সরঞ্জাম গ্রহণের পর একে একে যাচাই করে বুঝে নেন। পুরো প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মাসুম/সাএ

ট্যাগঃ
জনপ্রিয় খবর

প্রধান উপদেষ্টার সঙ্গে ‘ভয়েস ফর জাস্টিস অবজারভার্স’ দলের সাক্ষাৎ 

গোপালপুর উপজেলার ৭৭টি ভোটকেন্দ্রে ব্যালট বক্স ও ব্যালট পেপার বিতরণ সম্পন্ন

আপডেট সময়ঃ ১২:০০:৫১ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬