০৭:২৭ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনে নাশকতার উদ্দেশ্যে লাঠি ও ইটপাটকেল মজুতের দায়ে যুবকের কারাদণ্ড

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০১:২০ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • 0

রাজবাড়ীর বালিয়াকান্দিতে দোকান ঘরে পরিকল্পিত ভাবে কাঠের লাঠি ও ইটপাটকেল মজুদ রাখায় মো: হিলাল উদ্দিন (৩৮) নামে এক যুবক কে ১০ দিনের কারাদণ্ড ও ৫শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১১ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার নারুয়া বাজারে ভাই-ভাই সেনেটারিজ দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন।

দন্ডপ্রাপ্ত মো: হিলাল উদ্দিন উপজেলার নারুয়া ইউনিয়নের বিলধামু গ্রামের আজগর আলী মণ্ডলের ছেলে। সে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থীর অন্যতম কর্মী ও বালু ব্যবসায়ী মো: বিল্লাল উদ্দিনের ছোট ভাই।

সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন বলেন, ভোট গ্রহণের আগে ও পরে ভোটারদের মধ্যে আতংক সৃষ্টি করতে ভাই-ভাই সেনেটারিজ দোকানে ৫৪ টি কাঠের লাঠি ও ৫ ব্যাগ ইটপাটকেল মজুদ রাখা হয়েছিলো। সেখানে বিএনপির এমপি প্রার্থীর একাধিক ফেস্টুন ব্যানার লক্ষ্য করা যায়।

তিনি আরও বলেন, দন্ডপ্রাপ্ত ব্যক্তি শিকার করেছেন কাঠের লাঠি ও ইটপাটকেল মারামারি করার উদ্দেশ্যে রাখা হয়েছিলো। তবে সেগুলো তার বড় ভাই মো: বিল্লাল উদ্দিন রেখেছে। তবে বিল্লাল উদ্দিন কে মুঠোফোনে একাধিকবার দোকানে আসতে বললেও তিনি আসেন নাই।এজন্য ১৮৬০ এর ১৭১ (চ) নির্বাচনে অবৈধ প্রভাব বিস্তার, নাশকতা ও আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে লাঠি ও ইটপাটকেল মজুদ করার দায়ে মো: হিলাল উদ্দিন কে ১০ দিনের কারাদণ্ড ও ৫শ টাকা জরিমানা করা হয়েছে।

এসময় তল্লাশি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন আর্মি ক্যাম্প বালিয়াকান্দি কমান্ডার মেজর রুবাইয়াতের নেতৃত্বে একদল সেনা সদস্য।

মাসুম/সাএ

ট্যাগঃ
জনপ্রিয় খবর

প্রধান উপদেষ্টার সঙ্গে ‘ভয়েস ফর জাস্টিস অবজারভার্স’ দলের সাক্ষাৎ 

নির্বাচনে নাশকতার উদ্দেশ্যে লাঠি ও ইটপাটকেল মজুতের দায়ে যুবকের কারাদণ্ড

আপডেট সময়ঃ ১২:০১:২০ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬