০৭:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হঠাৎ আওয়ামী লীগ কার্যালয়ে আগুন, এলাকায় উত্তেজনা

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • 0

চাঁদপুরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে শহরের কালীবাড়ি এলাকায় অবস্থিত দলীয় অফিসে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়।

ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিক চেষ্টায় ৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চাঁদপুর উত্তর স্টেশনের ফায়ার লিডার নজরুল ইসলাম জানান, ভবনের দ্বিতীয় তলা ও ছাদে পরিত্যক্ত কাগজপত্র ও ময়লা-আবর্জনা জমে ছিল। ভবনটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় সেখানে বহিরাগত লোকজন ও টোকাইদের আনাগোনা ছিল এবং তারা সেখানে সিগারেট খেত। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেখান থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে নির্দিষ্টভাবে কে বা কারা আগুন লাগিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সালাউদ্দিন/সাএ

ট্যাগঃ
জনপ্রিয় খবর

হঠাৎ আওয়ামী লীগ কার্যালয়ে আগুন, এলাকায় উত্তেজনা

আপডেট সময়ঃ ০৬:০৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬