০৪:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভারতের সাথে কেমন হবে সম্পর্ক, স্পষ্ট করলেন তারেক রহমান

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১১:৪০:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • 1

বাংলাদেশ ও দেশের জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পররাষ্ট্রনীতি নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন তারেক রহমান। শনিবার বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে এক ভারতীয় সাংবাদিক পররাষ্ট্রনীতি, বাংলাদেশ–ভারত সম্পর্ক এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় পুনর্বিবেচনার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করেন। জবাবে বিএনপি চেয়ারম্যান বলেন, পররাষ্ট্রনীতির বিষয়ে তাদের অবস্থান আগেই স্পষ্ট করা হয়েছে এবং সেটি হলো—বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের স্বার্থ সবার আগে। তিনি বলেন, জনগণের স্বার্থ বিবেচনায় রেখেই ভবিষ্যতে দেশের পররাষ্ট্রনীতি নির্ধারণ করা হবে।

এ সময় আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি কোনো একক দেশের প্রতি আনুগত্যের ভিত্তিতে নয়, বরং পারস্পরিক সম্মান, সমতা এবং বিশ্বাসের ভিত্তিতে পরিচালিত হবে। তিনি উল্লেখ করেন, দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই আন্তর্জাতিক সম্পর্ক এগিয়ে নেওয়া হবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় প্রসঙ্গে তিনি বলেন, এটি সম্পূর্ণভাবে আদালতের বিষয় এবং এ বিষয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত।

সাজু/নিএ

ট্যাগঃ
জনপ্রিয় খবর

ভারতের সাথে কেমন হবে সম্পর্ক, স্পষ্ট করলেন তারেক রহমান

আপডেট সময়ঃ ১১:৪০:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬