০৪:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠালেন মমতা

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:১৬:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • 1

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি পাঠিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই ফুল ও মিষ্টি পৌঁছে দেওয়া হয়। তারেক রহমানের পক্ষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পাঠানো শুভেচ্ছা উপহার গ্রহণ করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন। এ সময় কার্যালয়ের বিশেষ কর্মকর্তা মেহেদুল ইসলাম মেহেদী উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টেলিফোন করে তারেক রহমানকে নির্বাচনী বিজয়ের জন্য অভিনন্দন জানান। একই দিন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায়ও তিনি তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে শুভেচ্ছা জানান।

এদিকে নির্বাচনে ভূমিধস জয়ের পর শুক্রবার রাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও টেলিফোন করে তারেক রহমানকে অভিনন্দন জানান। এ সময় তিনি বাংলাদেশ ও পাকিস্তানের ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের পক্ষ থেকে এই শুভেচ্ছা বার্তা ও উপহারকে বিএনপির নেতারা আন্তর্জাতিক অঙ্গনে দলের রাজনৈতিক অবস্থানের প্রতিফলন হিসেবে দেখছেন।

সাজু/নিএ

ট্যাগঃ
জনপ্রিয় খবর

বিশ্বকাপে আরও একবার ভারতের কাছে লজ্জাজনক হার পাকিস্তানের

তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠালেন মমতা

আপডেট সময়ঃ ০৬:১৬:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬