০৪:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হাতিয়ায় নারীকে ধর্ষণ: ইবি বৈষম্যবিরোধীর নিন্দা-প্রতিবাদ

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:২৭:৫২ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • 1

নোয়াখালীর হাতিয়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর শাপলা কলি প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রোববার (১৪ ফেব্রুয়ারি) রাতে সংগঠনটির মুখপাত্র সাদীয়া মাহমুদ মীমের সাক্ষরিত বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে সংগঠনটির ইবি শাখার আহ্বায়ক এস এম সুইট ও সদস্য সচিব ইয়াশিরুল কবির সৌরভ বলেন,“২০২৪ সালের গণঅভ্যুত্থানের পরও যদি এ ধরনের ন্যক্কারজনক ও রাজনৈতিক প্রতিহিংসামূলক সহিংসতা সংঘটিত হয়, তবে তা জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক। ছাত্র-জনতা কোনোভাবেই এ ধরনের সন্ত্রাস, দমন-পীড়ন ও নারীর ওপর বর্বরতা বরদাস্ত করবে না। গণতান্ত্রিক রাষ্ট্রে ভোট প্রদান একটি নাগরিকের সাংবিধানিক অধিকার। কোনো নির্দিষ্ট প্রতীকে ভোট দেওয়ার কারণে একজন নারীকে এভাবে নির্যাতনের ঘটনা মানবাধিকার ও আইনের শাসনের পরিপন্থী।”

বিবৃতিতে তারা আরও বলেন,“আসন্ন সরকার গঠনকে কেন্দ্র করে বিএনপির কিছু নেতাকর্মী দেশব্যাপী ভিন্ন মতের ব্যক্তিদের ওপর হামলা, ভয়ভীতি ও দমনমূলক আচরণ চালাচ্ছে—এমন অভিযোগ বিভিন্ন স্থানে উঠে আসছে। যদি এসব অভিযোগ সত্য প্রমাণিত হয়, তবে তা গণতন্ত্রের জন্য অশনিসংকেত। নতুন সরকার গঠনের পর এই ঘটনার বিচার ও চলমান সহিংসতার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনায় আমরা একটি ন্যায়ভিত্তিক, নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ চাই।”

সাজু/নিএ

ট্যাগঃ
জনপ্রিয় খবর

বিশ্বকাপে আরও একবার ভারতের কাছে লজ্জাজনক হার পাকিস্তানের

হাতিয়ায় নারীকে ধর্ষণ: ইবি বৈষম্যবিরোধীর নিন্দা-প্রতিবাদ

আপডেট সময়ঃ ০৬:২৭:৫২ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬