০৪:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মারা গেলেন কারাবন্দি আওয়ামী লীগ সভাপতি

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১১:০৬:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • 1

গাইবান্ধা জেলা কারাগারে বন্দি অবস্থায় অসুস্থ হয়ে পড়া পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামিকুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

কারাগার সূত্রে জানা যায়, শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত প্রায় ১১টার দিকে গাইবান্ধা জেলা কারাগারে থাকা অবস্থায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেন।

রাত ১২টার দিকে তাকে রংপুরে নেওয়া হয়। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসাধীন অবস্থায় ভোরের দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গাইবান্ধা জেলা কারাগার কর্তৃপক্ষ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। জেল সুপার আনোয়ার হোসেন জানান, সামিকুল ইসলাম দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। এর আগেও তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন।

তিনি আরও বলেন, অসুস্থ হওয়ার পর নিয়ম অনুযায়ী তাকে প্রথমে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে পুলিশ স্কোয়াডের মাধ্যমে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কুশল/সাএ

ট্যাগঃ
জনপ্রিয় খবর

বিশ্বকাপে আরও একবার ভারতের কাছে লজ্জাজনক হার পাকিস্তানের

মারা গেলেন কারাবন্দি আওয়ামী লীগ সভাপতি

আপডেট সময়ঃ ১১:০৬:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬