০৭:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচিত হয়ে অসুস্থ মায়ের কপালে চুমু, দোয়া চাইলেন হাজী জসিম

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০১:৫২ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • 0

মায়ের প্রতি গভীর ভালোবাসা ও দায়িত্ববোধের এক মানবিক দৃশ্য দেখা গেছে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাজী জসিম উদ্দিনের মধ্যে। নির্বাচিত হওয়ার পরপরই তিনি ঢাকায় হাসপাতালে ভর্তি অসুস্থ মাকে দেখতে যান এবং মায়ের কপালে চুমু দিয়ে তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি ২০২৫) রাত ১০টার দিকে কুমিল্লা-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর হাজী জসিম উদ্দিন ঢাকা বারিধারা উপশম হেলথ পয়েন্ট লিমিটেড হাসপাতালে গিয়ে মায়ের খোঁজখবর নেন। এ সময় একমাত্র সন্তান হিসেবে মায়ের পাশে দাঁড়িয়ে আবেগঘন মুহূর্তের সৃষ্টি করেন তিনি। তার সঙ্গে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমান।

জানা গেছে, হাজী জসিম উদ্দিনের মা দীর্ঘ ২৩ মাস ধরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। একমাত্র সন্তান হওয়ায় মায়ের চিকিৎসা ও দেখভালের পুরো দায়িত্ব তার কাঁধেই। বহু বছর আগে তার বাবা মারা যান। এছাড়া ২০০৩ সালের ২৮ সেপ্টেম্বর সড়ক দুর্ঘটনায় তার স্ত্রী মারা যান। ফলে মাকে ঘিরেই তার ছোট্ট পরিবার। হাজী জসিম উদ্দিন বিশ্বাস করেন, মায়ের দোয়া এবং কুমিল্লা-৫ আসনের জনগণের ভালোবাসায় তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে মায়ের প্রতি তার এমন ভালোবাসার দৃশ্য ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি ইতিবাচক সাড়া ফেলেছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে হাজী জসিম উদ্দিন ১ লাখ ৩২ হাজার ৬৭০ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত প্রার্থী ড. মোবারক হোসাইন দাঁড়িপাল্লা প্রতীকে পান ১ লাখ ২২ হাজার ৫০১ ভোট। আসনটিতে বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়।

সাজু/নিএ

ট্যাগঃ
জনপ্রিয় খবর

নতুন সরকারের শপথ দ্রুত হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে: এ্যানী

নির্বাচিত হয়ে অসুস্থ মায়ের কপালে চুমু, দোয়া চাইলেন হাজী জসিম

আপডেট সময়ঃ ০৬:০১:৫২ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬